নিজস্ব প্রতিনিধি
দীর্ঘদিন যাবত একটি চক্র চট্টগ্রাম থেকে অবৈধ ভাবে নদীপথে সার ও সিমেন্ট পাচার করে থাকে মিয়ারমারতে সেখান থেকে আবার একইভাবে বাংলাদেশে নিয়ে আসে ইয়াবার চালান, যা ছড়িয়ে দেওয়া হয় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে, কিছুদিন আগে চট্টগ্রাম নগরীর গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে নগরীর ডবলমুরিং থানা দিন শুপারি ওয়ালা পাড়া ১ নং গলি থেকে আটক করা হয়
একজনকে, তখনই পারভেজ সহ আরো এক জন পালিয়ে যায়, এতে নগরের ডাবলমুরিং থানার তাদের বিরুদ্ধে একটি মামলা হয়, কোর্টের অর্ডার থাকা অবস্থায়ও কোন প্রকার এরেস্ট না হয়ে আবার সোচ্চার হয় পারভেজ, দীর্ঘদিন পালিয়ে থাকার পর জনসমক্ষে আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠান পারভেজ ডিজেল সার্ভিস ও ইয়াবার চোরা চালান ব্যবসায় পুনরায় সোচ্চার হয়, এতে একটাই প্রশ্ন উঠে আসে কে এই পারভেজ, কার ও কিসের ক্ষমতার বলে আইন প্রশাসনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে এরেস্ট অর্ডার থাকার সত্বেও আবার সে জনসম্মুখে ঘুরে বেড়ায় তার চোরা চালান ও ইয়াবার পাচার ব্যবসা আবার শুরু করে,।
