• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা 

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মৈত্রীর বার্তা জানিয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত এ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, প্রবারণা পূর্ণিমা মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনন্য উপলক্ষ। এ উৎসব জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করতে অনুপ্রেরণা জোগায়। বার্তায় সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও বিনয়বাঁশী জলদাসের সুযোগ্য পুত্র বহুমাত্রিক লোকশিল্পী বাবুল জলদাস, ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, প্রয়াত বিনয়বাঁশী জলদাসের নাতি শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস প্রবারণা পূর্ণিমার শুভক্ষণে জগতের সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, শুভ প্রবারণা পূর্ণিমা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা