• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি-:

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ফানুস উড্ডয়ন, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির আবহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বোধিসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ বিপর্শী মহাথেরো, কধুরখীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ ভিক্ষু এবং কধুরখীল মার্জিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষুসহ পূজনীয় ভিক্ষুসংঘের সদস্যরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতিবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, শাকপুরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাধক ডালিম বড়ুয়া এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাজি আবু আকতার। বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া ও সাধারণ সম্পাদক চিকিৎসক মিহির বরণ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রাজু বড়ুয়া, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার সভাপতি সুমন বড়ুয়া ভূপেল ও সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের শুভাকাঙ্ক্ষী অমিত বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সফল করতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বোয়ালখালী শাখা এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখা সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা