বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:
শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশবাসীসহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস। বিপ্লব জলদাস একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের নাতি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও বহুমাত্রিক শিল্পী বাবুল জলদাসের পুত্র। তিনি লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক এবং বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শুভেচ্ছা বার্তায় বিপ্লব জলদাস বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ উপলক্ষ। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কোজাগরী লক্ষ্মীপূজা মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। অন্যদিকে, প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি, সংযম, ক্ষমা ও কল্যাণের শিক্ষা দেয়। এসব ধর্মীয় উৎসবের অন্তর্নিহিত শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি জগতের সকল জীবের মঙ্গল, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।