চট্টগ্রাম প্রতিনিধি:
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আনন্দবাজার ঘাট ও ধুমপাড়া ঘাটে ইলিশ মাছ ধরার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব ঘাটকেন্দ্রিক মাছ ধরার কার্যক্রম চলছে।অভিযোগে আরও জানা যায় , চট্টগ্রাম বন্দর থানা বিএনপি ও যুবদলের সংগঠক পরিচয় ব্যবহার করে আরিফুল রহমান আরিফের নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নামও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইলিশের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এ ধরনের নিষেধাজ্ঞা অমান্য করা হলে তা মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রমকে ব্যাহত করতে পারে।স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায়ও যদি মাছ ধরার কার্যক্রম চলে, তাহলে তা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কার্যকর নজরদারি প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা