• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে অন্যতম সুফি সাধক আরেফে হক্কানী, মুরশিদে বরহক শাহ্ সুফি হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ শাহ্ আমির ভান্ডারী এবং তাঁর মেজো ছাহেবজাদা মেহবুবে আশেকিন হযরত শাহ্ সুফি সৈয়দ মুহাম্মদ দিদারুল মোস্তফা শাহ্ আমির ভান্ডারীর বেছাল বার্ষিকী উপলক্ষে গত ২৫ অক্টোবর আজিমুশ্শান ওরশ শরীফ, ঈদে মিলাদুন্নবী (সা.) ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, খলিফায়ে মাইজভান্ডারী এবং আওলাদে পাক আমির ভান্ডারীগণ তশরিফ রাখেন। এ সময় দরবারের আশেকান, ভক্ত ও অনুসারীরা মাহফিলে অংশগ্রহণ করেন।মাহফিলের আরজগুজার করেন শাহজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান শাহ্ আমির ভান্ডারী, সাজ্জাদানশীন, গাউছিয়া সোলায়মান মঞ্জিল। এ ছাড়া শাহজাদা সৈয়দ মুহাম্মদ ইন্তেখাবুজ্জামান শাহ্ আমির ভান্ডারী, মোন্তাজেম, গাউছিয়া সোলায়মান মঞ্জিল মাহফিলের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।শানে আমির সোলায়মানিয়া ইলিয়াছিয়া খেদমত পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মাহফিলে ধর্মীয় আলোচনা, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা এবং সেমা মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলের শেষপর্যায়ে দেশ-বিদেশের সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত আশেকান ও ভক্তদের জন্য তবরুকের ব্যবস্থা করা হয়।ধর্মীয় আবহ ও আধ্যাত্মিক চেতনায় মুখরিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা দোয়া ও মোনাজাতে শরিক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা