নিজস্ব প্রতিনিধি
শারদীয়া দুর্গাপুজো ২০২৬ উপলক্ষে ১৭/১০/২০২৬ ইং রোজ শনিবার বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে শ্রী শ্রী দুর্গা মায়ের প্রথম সপ্তমী পূজো পরিক্রমার আয়োজন করা হয়েছে।উক্ত পরিক্রমা নগরীর রাজাপুকুর থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় হয়ে কুসুমকুমারী স্কুল,দেওয়ানজীপুকুর পাড় দিয়ে নগরীর কেন্দ্রীয় পুজো জে এম সেন হল পুজো দর্শনের

মাধ্যমে সমাপ্ত হয়।একসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি এর সভাপতি শ্রী প্রদীপ কান্তি দে,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি শ্রী যীশু কৃষ্ণ রক্ষিত, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম দক্ষিণ জেলা এর সাংগঠনিক সম্পাদক শ্রী লিটন কান্তি দাশ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগরের আহবায়ক শ্রী লিটন মজকুরী, এবং অন্যান্য সদস্যদের মধ্যে আছেন শ্রী ডা.তুহিন চৌধুরী,শ্রী জীকু দত্ত , শ্রী সুজিত চৌধুরী,শ্রী নিউটন মজুমদার,শ্রী অর্পন পাল, শ্রী রিয়েল চৌধুরী,শ্রী সজীব ভৌমিক,শ্রী ক্লীনটন দাশ সুমন। উক্ত পরিক্রমা সফল করার জন্য চট্টগ্রাম মহানগর কমিটি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানালো।