• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

আমির ভাণ্ডার দরবার শরীফে ২ অক্টোবর অনুষ্ঠিত হবে ওরশ শরীফ

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: ইমতিয়াজ হামীম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমির ভাণ্ডার দরবার শরীফে আওলাদে রাসুল (সা.) হযরত শাহ্ঙ্গুফী সৈয়দ আমিরুজ্জামান শাহ্ (ক.)-এর বড় মিয়া জানে আমির শাহ্সূফী সৈয়দ সোলাইমান শাহ্ (ক.)-এর ওরশ শরীফ আগামী ১৭ আশ্বিন, ২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।ওরশ শরীফটি গাউছিয়া সোলাইমান মঞ্জিলে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রতি ওরশ শরীফে অংশগ্রহণের জন্য দাওয়াত জানানো হয়েছে।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জানে আমির হযরত সোলাইমান শাহ্ (ক.)-এর তৃতীয় পুত্র আরেফে হক্কানী মুর্শিদে বরহক হযরত শাহ্সূফী সৈয়দ ইলিয়াছ শাহ্ আমির ভাণ্ডারী (ক.)-এর মেঝ সাহেবজাদা হাদিয়ে জামান শাহ্সূফী সৈয়দ দিদারুল মোস্তফা শাহ্ আমির ভাণ্ডারী (ক.)-এর পক্ষে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা ওরশ শরীফের দাওয়াত পৌঁছে দিচ্ছেন।ওরশ শরীফের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে শানে আমির সোলাইমানিয়া ইলিয়াছিয়া খেদমত পরিষদ।অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা গেছে, ওরশ শরীফকে কেন্দ্র করে ধর্মীয় আলোচনা, দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।ওরশ শরীফের দাওয়াত আরজ-গুজারের দায়িত্বে রয়েছেন শাহজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আমির ভাণ্ডারী, সাজ্জাদানশীন, গাউছিয়া সোলাইমান মঞ্জিল এবং শাহজাদা সৈয়দ মুহাম্মদ ইন্তেখাবুজ্জামান আমির ভাণ্ডারী, মোন্তাজেম, গাউছিয়া সোলাইমান মঞ্জিল।আয়োজকদের পক্ষ থেকে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরশ শরীফে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা