• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

মিরসরাইয়ের শ্রাবণীর ক্যা’ন্সা’রে’র চিকিৎসা থমকে গেছে অর্থের অভাবে

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

দেড় বছর ধরে ক্যা’ন্সা’রে’র সঙ্গে লড়াই করছেন মিরসরাইয়ের শ্রাবণী ভৌমিক। অসহনীয়শারীরিক য’ন্ত্র’ণা, একের পর এক কে’মো’থে’রা’পি আর দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। অর্থের অভাবে শ্রাবণীর চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।শ্রাবণীর বাড়ি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দত্ত বাড়িতে। দেড় বছর ধরে ক্যা’ন্সা’রে’র চিকিৎসা নিচ্ছেন তিনি। পরিবারের সদস্য ও স্বজনদের সহযোগিতায় এরই মধ্যে তাঁকে প্রায় ১৪টি কে’মো’থে’রা’পি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ নানা ব্যয় বহন করতে গিয়ে সঞ্চয় ও সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে পরিবারের।স্বজনরা জানান, শ্রাবণীর বাবা মা’রা গেছেন ১১ বছর আগে। তিন বোনের এই পরিবারে কোনো ভাই নেই। উপার্জন করার মতো সদস্যও তেমন নেই। ফলে প্রিয় মানুষটিকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসার বিপুল ব্যয় এখন পরিবারের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।তবে এত প্রতিকূলতার মধ্যেও বাঁচার প্রবল ইচ্ছা শ্রাবণীর। স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু অর্থের অভাবে তাঁর সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।শ্রাবণীর স্বজনরা জানান, চিকিৎসা চালিয়ে যেতে আরও অর্থের প্রয়োজন। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, সামর্থ্য অনুযায়ী ছোট একটি সহযোগিতাও শ্রাবণীর চিকিৎসায় বড় সহায়তা হতে পারে।

শ্রাবণীকে সহযোগিতা করতে—
নাম: শ্রাবণী ভৌমিক
বিকাশ:০১৮৫৩-৯৩৬৩২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা