• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে ‘Boalkhali Chess Championship 2026’ শীর্ষক দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকৌশলী এস এম তারেক। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, হাজি আবু আকতার, এস এম জামাল উদ্দিন, জয়নাল আবেদীন সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিযোগিতায় একাডেমিক ও উন্মুক্ত—এই দুই বিভাগে মোট ৪০০ জন দাবাড়ু অংশ নেন। একাডেমিক বিভাগে প্রথম স্থান অর্জন করেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ উল আবেদীন নুহাশ। দ্বিতীয় স্থান অর্জন করেন হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল হোসেন এবং তৃতীয় হন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ মাহের। অন্যদিকে, উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করেন মো. মুজিবুর রহমান, দ্বিতীয় হন মো. রাব্বি সেলিম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. শাহিন করিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা কেবল বিনোদনের খেলা নয়; এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তাশক্তি, ধৈর্য ও শৃঙ্খলাবোধ চর্চার একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেও সহায়তা করবে। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী দাবাড়ু, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা