বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:
লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে নিবেদিত দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংগীতশিল্পী প্রিয়াংকা দাশের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস। এক শুভেচ্ছাবার্তায় নেতৃবৃন্দ প্রিয়াংকা দাশের সুস্বাস্থ্য, নীরোগ দীর্ঘায়ু ও সমৃদ্ধিময় জীবন কামনা করেন। পাশাপাশি তিনি যেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গর্বিত সদস্য হিসেবে শিল্প, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—মহান স্রষ্টার কাছে এই প্রার্থনাও জানান তাঁরা।