নিজস্ব প্রতিবেদক -:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও গীতিকার ডাঃ কংসরাজ দত্ত। তিনি লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় ডাঃ কংসরাজ দত্ত বলেন, দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এ উৎসব সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শারদীয় দুর্গাপূজার পবিত্র ও আনন্দঘন মুহূর্তে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, মা দুর্গার আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক। পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন তিনি। কংসরাজ দত্ত আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।