• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

পূজা মন্ডপ পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

Reporter Name / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে চট্টগ্রামের বোয়ালখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঐতিহ্যবাহী লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় মহা অষ্টমী উপলক্ষে উপজেলার জ্যৈষ্ঠপুরার ঐতিহ্যবাহী বীণাপাণি সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় পূজার আয়োজক ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য স্বপ্না দাস, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী বিধান দাস, সদস্য দীপা দাস প্রমুখ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিপ্লব জলদাস বলেন, “ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণে সম্প্রীতি ও মানবিকতায় সমৃদ্ধ সমাজ গড়ে উঠুক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, আনন্দ ও কল্যাণ বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা।” উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মৃতি ধারণ করে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী লোকসংস্কৃতির বিকাশ ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা