• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমদ খান, সম্প্রীতি-সৌহার্দ্যের আহ্বান

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে চট্টগ্রামের বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর ব্রিজসংলগ্ন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের বাড়িতে শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ ইউছুপ চৌধুরী পৌরসভা বিএনপির সাবেক সিঃ সদস্য হাজী মুছা, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৩নং বিএনপির সাবেক  সভাপতি এমদাদ হোসেন আরব খান, পৌরসভা যুবদল নেতা জাহাঙ্গীর  সোলতান আহমদ জিকু৷  স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মোস্তাক আহমদ খানকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় বক্তব্যে মোস্তাক আহমদ খান বলেন, “আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই প্রতিবেশী ও সন্তান। আপনাদের কাছের মানুষ হয়েই থাকতে চাই। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা