• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ও বায়খুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় অনুষ্ঠিত তাঁর অনিত্য সভায় উপস্থিত হয়ে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস।এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাবেক সভাপতি উত্তমকুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
অনিত্য সভায় শীলভদ্র মহাস্থবিরের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মহাপ্রয়াণে উপস্থিত সবাই শোক ও সমবেদনা প্রকাশ করেন।
পরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে প্রয়াত শীলভদ্র মহাস্থবিরের বিদেহী আত্মার শান্তি, সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়।
ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণে শীলভদ্র মহাস্থবিরের অবদান বোয়ালখালীর বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। যচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা