• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২৬–২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। উপস্থিত ছিলেন

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রুমন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ ও উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। মৎস্যসম্পদ রক্ষায় জলাশয় দূষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান বলেন, উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাপ্যতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, বিএনপি নেতা নুরুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাপ্যতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা