• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

নির্বাচিত প্রবাসী পরিবারের নারী সদস্যদের মাঝে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সহায়তার চেক বিতরণ

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

প্রত্যাশী কর্তৃক বাস্তবায়িত, এম্বাসী অফ সুইজারল্যান্ড এবং ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF)-এর যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশী–সফল প্রকল্পের উদ্যোগে নির্বাচিত প্রবাসী পরিবারের নারী সদস্যদের মাঝে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম জেলার বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া—এই ছয় উপজেলায় বাস্তবায়িত প্রত্যাশী – সফল প্রকল্পের মাধ্যমে প্রবাসী পরিবারের সদস্যদের ডিজিটাল আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে রেমিট্যান্সের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্যদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করাই প্রকল্পটির প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে নির্বাচিত নারী উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা প্রদানের লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশীর প্রোগ্রাম অফিসার মাকনুন সুলতানা, প্রত্যাশী–সফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দেবদুলাল মজুমদার, প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্তী, কানিজ শায়লা ও সঞ্জয় মিস্ত্রি, প্রত্যাশী সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার সোহেল রানা এবং এসএম শামীম আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা