• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

ডেঙ্গু প্রতিরোধ, রেস্তোরাঁসমূহে পরিচ্ছন্নতা অভিযান ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীনি চৌধুরী চট্টগ্রাম

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”—এই স্লোগানকে সামনে রেখে এবং দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলার বিভিন্ন রেস্তোরাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম

সার্কিট হাউস থেকে সচেতনতামূলক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কাজীর দেউরি হয়ে স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁয় জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একইসঙ্গে জেলার অন্যান্য রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মির্জা, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, সাদিয়া’স কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) রায়হেনুল ফেরদৌস, পরিচালক মেজবাউল হক (মাখন)সহ বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিরা।এ ছাড়া কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি, পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। বিশেষ করে রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।কর্মসূচির মাধ্যমে নগরবাসী ও ব্যবসায়ীদের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা