• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বর্ণ সংঘ ‎

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মোঃ সফিউল আজম রুবেল

‎
বর্ণিল হোক মানবতার পৃথিবী’ এই স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন বর্ণ সংঘ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতি বছরের মতো এবারও মানবিক কার্যক্রম পরিচালনা করলেও, রথযাত্রা উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে বন্যার্তদের সহায়তাকে অগ্রাধিকার দেয় সংগঠনটি। সম্প্রতি চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় বর্ণ সংঘ। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই শুক্রবার সংগঠনের সদস্যরা সাতকানিয়ার দক্ষিণ রামপুর (১নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম) এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে সঞ্চালনা করেন অঙ্কন ধর। সভাপতিত্ব করেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আশীষ ধর। এ সময় উপস্থিত ছিলেন বর্ণ সংঘের উপদেষ্টা ডাঃ অপূর্ব ধর, সভাপতি দীপংকর সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, আহ্বায়ক পুলক ভট্টাচার্য সুজয়, সদস্য সচিব ঋত্বিক তালুকদার, সোনাকানিয়া বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাস্টার আনন্দ মোহন ধর এবং সমাজকর্মী মিন্টু ধর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সীমিত সামর্থ্য নিয়েও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে এই ক্ষুদ্র উদ্যোগ আরও বৃহৎ মানবিক কার্যক্রমে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ জন্য সমাজের সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছে বর্ণ সংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা