• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে ওরশ, ঈদে মিলাদুন্নবী ও সেমা মাহফিল অনুষ্ঠিত কোজাগরী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় বিপ্লব জলদাসের শুভেচ্ছা বোয়ালখালীতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত, অংশ নেন ৪০০ দাবাড়ু কোয়েপাড়া পল্লী সেবা সংঘের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের ‘বাল্মীকি প্রতিভা’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শুভ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা বার্তা  মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। বোয়ালখালীতে সমাজসেবায় অবদানের স্বীকৃতি, মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মাটিরাঙ্গা আইডিয়াল হাই স্কুলে বৃক্ষরোপণ

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

জয়সেন চাকমা (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ জুন ২০২৬) মাটিরাঙ্গা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

গতকাল রবিবার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করার উদ্দেশ্যে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ বৃক্ষ, একটি বনজ বৃক্ষ এবং একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা আইডিয়াল হাই স্কুলের আয়োজনে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং “আজকের একটি চারা, আগামী দিনের হাজারো প্রাণের ভরসা আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” স্লোগানটি তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা