• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
একোয়ার-টেন্ডারবিহীন ব্যক্তিগত সম্পত্তিতে বল প্রয়োগে রাস্তা নির্মাণ অভিযোগ চসিকের বিরুদ্ধে আহলুস সুফফা কিন্ডারগার্টেনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা

হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে অভিযুক্ত ওসি জাহেদকে বদলি!

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও বর্তমান এপিবিএন প্রধান হাসিব আজিজকে ‘হানিট্র্যাপ’-এ ফেলার ঘটনা জানাজানির পর পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামকে বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাকে সিটি এসবিতে বদলি করা হয়।একই আদেশে তার স্থলে পদায়ন করা হয়েছে খুলশী থানার ওসি মোজাম্মেল হককে। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে। সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে। ডিবি বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।সিএমপির সাবেক কমিশনার হাসিব আজিজের ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে সিএমপির বিভিন্ন থানার পদায়ন ও বদলিতে প্রভাব ফেলতেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জিয়ান ও দুই ওসি বাবুল আজাদ ও জাহেদুল ইসলাম। বাবুল আজাদকে এর আগেই ওসি পদ থেকে সরিয়ে মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছিল। পদায়ন ও বদলির দেনদরবার চূড়ান্ত হওয়ার পর জিয়ানকে দিয়ে সাবেক কমিশনার হাসিব আজিজের কাছে ফোন করানো হতো এবং কাঙ্ক্ষিত অফিস আদেশ আদায় করা হতো। মূলত কোন থানায় কাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হবে কিংবা কাকে সরিয়ে দেওয়া হবে, এসব প্রশাসনিক বিষয়ে পুরো প্রভাব বিস্তার করত এই চক্র। সিএমপির তৎকালীন কর্মকর্তারা বিষয়টি জেনেও গোপন ভিডিও প্রকাশের আশঙ্কায় প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা