• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত চট্টগ্রামের রেলের দখল বাণিজ্যের ‘গডফাদার’ পরিচিত শাহ আলম , জমি কিনেছেন স্ত্রীর নামে

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেবাশীষ দাশ ( রাজা) চট্টগ্রাম

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে নানা ধর্মীয় আয়োজন ও ভক্তদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পূর্ণব্রহ্ম, ত্রিকালদর্শী ও মহিমাময় মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়েছে।শীতলপুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষাকেন্দ্রে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, গীতাযজ্ঞ, গুরুপূজা, ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আশ্রম প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।সকাল ৯টায় শ্রী শ্রী লোকনাথ বাবার বাল্যভোগ নিবেদন ও শ্রী গুরুপূজার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০টায় বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় আশ্রম পরিচালনা পরিষদ ও যুব ইউনিটের অভিষেক এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শপথবাক্য পাঠ করান লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষাকেন্দ্র, শীতলপুরের উপদেষ্টা শ্রী সুদর্শন চক্রবর্তী।
দুপুরে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের মাঝে আনন্দবাজারের মাধ্যমে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।উৎসবের দ্বিতীয় পর্বে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় মহারতি, ধর্মসভা ও ধর্মীয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি শ্রী রবি সাহা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ

সম্পাদক বিশ্বজিৎ পাল।ধর্মীয় আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য, শ্রী শ্রী কৈবল্যনাথের সপ্তম মোহন্ত মহারাজ। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ সন্তোষানন্দ ব্রহ্মচারী, শঙ্করমঠ ও মিশন।অনুষ্ঠানে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো. মাসুদ আলম (বিপিএম), হাক্কানী খানকা শরীফ, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জনাব শাহ এহসানুল গনি এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জহুরুল আলম (জহুর)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের পশ্চিম অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শ্রী দেবব্রত কর দেবু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের প্রিন্ট ও মিডিয়া সম্পাদক শ্রী নিজ্জ্বল সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী রিপন দাস, সদস্যসচিব সুমন করসহ মন্দির পরিচালনা পরিষদের সদস্য, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাত ৯টায় চট্টগ্রামের সুনামধন্য ডমরু ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসবের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা