• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
নজরুলজয়ন্তীতে শিল্পী রিষু তালুকদারের কণ্ঠে নজরুলসংগীতের স্বর্ণালি সন্ধ্যা মা হারানোর অব্যক্ত আর্তনাদ “মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম” চট্টগ্ৰামের আদালতের নিষেধাজ্ঞা অবমাননার অভিযোগ লালদীঘিতে দুইটি আবাসিক হোটেলে পুলিশের হানা, কোতোয়ালি থানার অভিযানে ১০ নারী পুরুষ আটক। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ জন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার রাউজান উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত সুমি সেন বই : জ্ঞান ও মেধার অমূল্য রত্ন ড.ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে সংগীতানুষ্ঠান

বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি -:

ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন)(প্রত্যাশা-২) এর মানবিক সংগঠন “প্রবাসবন্ধু ফোরাম”র ত্রৈমাসিক এক সভা ৬ মে বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরস্থ খায়ের মঞ্জিল এলাকায় ব্র্যাক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাস বন্ধু ফোরাম বোয়ালখালীর সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিবেদক, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া।
ব্র্যাক সমন্বয়কারী মি: জুয়েল সরকার এর স্বাগত বক্তব্য ও প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক রানু মজুমদার এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচ্যক ছিলেন- ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোস্যাল কাউন্সিলর জান্নাতুল নাঈম।
সাধারণ সম্পাদক রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রবাস বন্ধু ফোরামের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া, শ্রমিকনেতা পল্টু কান্তি বড়ুয়া , সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক রাবেয়া আক্তার,অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হাজী ছয়ীদুল ইসলাম, নমিতা চক্রবর্তী, দিলুয়ারা বেগম, কোহিনুর আক্তার, মিনা দে, শাহিদা বেগম, শামীমা আক্তার, শিক্ষিকা পুষ্প রানী বনিক প্রমুখ। এসভায় অবৈধ পথে বিদেশ যাওয়ার নানান কুফল, বিদেশে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্থদের নানান সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোকপাতসহ প্রবাস বন্ধু ফোরামের কার্যক্রমের গতি বৃদ্ধি লক্ষ্যে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম। ছবির ক্যাপসনঃ বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখছেন বোয়ালখালী উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি অধীর বড়ুয়া। পাশে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোস্যাল কাউন্সিলর জান্নাতুল নাঈমকে দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা