• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
একোয়ার-টেন্ডারবিহীন ব্যক্তিগত সম্পত্তিতে বল প্রয়োগে রাস্তা নির্মাণ অভিযোগ চসিকের বিরুদ্ধে আহলুস সুফফা কিন্ডারগার্টেনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা

আহলুস সুফফা কিন্ডারগার্টেনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সফিউল আজম রুবেল

 

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রবিবার, চট্টগ্রামের আহলুস সুফফা কিন্ডারগার্টেনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলামে আহলে বাইতে রাসুল (দ.) মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের প্রধান শিক্ষক জনাব শফিউল ইসলাম। এছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা মোজাম্মেল হক আযহারী।
অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মোরশেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরাফাত বিন মুস্তাফিজ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রাসুলে কারিম (দ.)-এর আদর্শ অনুসরণ করে শিশুদের নৈতিক, ধর্মীয় ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশব থেকেই শিশুদের মধ্যে সত্যবাদিতা, শিষ্টাচার, পরোপকার, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি মহানবী (দ.)-এর আদর্শ ও উত্তম চরিত্রের শিক্ষা শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক হবে।অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা