নিজস্ব প্রতিনিধি
নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড় সিনেমা প্যালেস এলাকায় প্রকাশ্য দিবালোকে
স্থানীয় প্রশাসন ও এলাকার নামধারী কিছু চিহ্নিত সন্ত্রাসীদের ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলের নাম দিয়ে লয়েল বোর্ডিংয়ে চলছে ভয়ানক এই মাদক ব্যবসা ও মাদক সেবনের রমরমা বাণিজ্য যাচ্ছে এ বিষয় নিয়ে প্রতিবাদ করার মত যেন কেউ নেই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই মাদকের ব্যবসা ও মাদক সেবন, তথ্যসূত্রে জানা যায়

কক্সবাজার,টেকনাফ সহ বিভিন্ন জায়গা থেকে মাদক বিক্রেতারা রয়েল বোর্ডিং এসে অবস্থান নেয় এবং ওই হোটেল থেকে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করে থাকে বিশেষ করে ইয়াবা, ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচাকানার হাট গড়ে উঠেছে এই রয়েল বোর্ডিং। আমাদের প্রতিনিধি সরোজমিনে গিয়ে এই তথ্য সংগ্রহ করেন, পরিচালক দুলাল মমিয়া কে মুটোফোনে কয়েক বার যোগাযোগ করলে ও তনি ফোন রিসিভ করেননি এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে জোরালো ভাবে পদক্ষেপ নিবে বলে আশ্বাস দেন নাম বলতে অনিচ্ছুক একজন কাছে জানতে পারি ঐ হোটেলে এক ঘন্টা বা ২ ঘন্টার জন্য তারা চুক্তির ভিত্ততে রুম ভাড়া নেয় এবং তাদের মাদক সেবন শেষে তারা রুম ত্যাগ করে ওই ব্যক্তি আমাদের প্রতিনিধিকে বলেন এসব বিষয়ে আমাদেরকে জড়াবেন না, নাম বলতে অনিচ্ছুক ঐ এলাকার একজন স্থানীয় বাসিন্দা জানান তারা এ বিষয় নিয়ে প্রতিবাদ করে ও কোন প্রকার লাভ হয়নি তিনি জানান এই অবৈধ হোটেল মালিকদের আসল খুটির জোড় কোথায় আমি জানিনা এখন আমরা খুব চিন্তিত এসব কর্মকাণ্ড গুলো আমাদের ছেলেমেয়েদের উপর কোনরকম প্রভাব ফেলবে কিনা। স্থানীয়দের প্রশাসন ও সরকারের কাছে এইসব আবাসিক হোটেলের নাম দিয়ে যারা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে অনতিবিলম্বে এই আবাসিক হোটেল গুলোর বিরুদ্বে আইগত ব্যবস্থা গ্রহণ করে হোটেল গুলো বন্ধ করার জোর দাবি জানান।