নিজস্ব প্রতিনিধি
নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় বি বাড়িয়া গেষ্ট হাউসে প্রকাশ্য দিবালোকে দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলের নাম দিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা, তথ্য সুত্রে জানাযায় বি বাড়িয়া গেষ্ট হাউস আাবাসিক হোটেলটি সিরাজ নামের এক ব্যক্তি স্থানীয় কিছু রাজনৈতিক নেতা কিছু চিহ্নিত সন্ত্রাসী এবং কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার আশ্রয়ে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে চালিয়ে যাচ্ছে এই অবৈধ দেহ ব্যবসা , সিনেমা প্যালেস এলাকায় সসরোজমিনে জমিনে গেলে দেখা যায় হোটেলের রাস্তার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা পতিতাদের অশোভনীয় আচরণে ক্ষিপ্ত সাধারণ জনগণ ঐ হোটেলে অনেক বার পুলিশ অভিযান চালানোর পরে ও থামছে না বিবাড়িয়া গেষ্ট হাউসের অবৈধ দেহ ব্যবসা,

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে অনেকবার যোগাযোগ করেও কোন আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি, গত কিছু দিন আগে বিবাড়িয়া গেষ্ট হাউসে পুলিশের অভিযানে দশ জন পতিতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেফতারের বিষয় নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রতিনিধিকে জানান অভিযান যখন শুরু হয়েছে এই অভিযান চলমান থাকবে । নাম বলতে অনিচ্ছুক ঐ এলাকার একজন ব্যবসায়ী জানান প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পতিতারা দল বেধে দোকানের সামনে দাড়িয়ে থাকে তাদের জন্য দোকানে ভালো কাষ্টমার গুলো আসতে চায় না কারন তাদের অশ্লীল কথা বার্তা ও অঙ্গভঙ্গি দেখলে যে কোন লোক দোকান তো দুরের কথা দোকানের আশেপাশে আসতে চায়না তাদের কারনে আমাদের ব্যবসা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে আইনগত ভাবে যেন কোন ব্যবস্থা গ্রহণ করে