• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

মাটিরাঙ্গার ব্যাঙমারা গ্রামে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

জয়সেন চাকমা (খাগড়াছড়ি প্রতিনিধি )

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা-এর ব্যাঙমারা এলাকার ব্যাঙমারা যাত্রীছাউনীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিভিন্ন কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীর জন্য গাড়ি সুবিধা ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিত করতে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে গণযোগাযোগ অধিদপ্তর-এর অধীন তথ্য অফিস, রামগড় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

চলচ্চিত্র প্রদর্শনীতে স্থানীয় গ্রামবাসী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে তথ্যচিত্রের মাধ্যমে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, জনগণের মাঝে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category