• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

Reporter Name / ৭৪৯ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতেই কালাচাঁনকে আটক করে ডিবি। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে দাবি ডিবি পুলিশের।

নিহত কালাচাঁন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, রাতে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।

তিনি বলেন, পরে কালাচাঁনকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category