সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশের ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন উপলক্ষে ভোক্তা অধিকার সংগঠন ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’ সেনবাগ উপজেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছ।
সোমবার (১লা বৈশাখ) সকালে সেনবাগ জেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বাংলা নববর্ষের ঐতিহ্য তুলে ধরতে রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা প্রতীকী উপস্থাপনা শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাব সেনবাগ উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম রাজু, সি: সহ-সভাপতি আশরাফুল আলম সুমন (বিএসসি), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো শাহজাহান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে নতুন বছরের শুভকামনা জানিয়ে সকলকে ভোক্তা অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।