• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময়

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ সফিউল আজম রুবেল

​দক্ষিণ চট্টগ্রামের তিন গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশের সেতুবন্ধন হিসেবে চাঁনখালী খালের ওপর ‘ওয়াই টাইপ’ (Y-Type) সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছে স্থানীয় সাধারণ মানুষ ও বিশিষ্ট নাগরিক সমাজ। সোমবার বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ‘আনোয়ারা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
​সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক উন্নয়নের যুগেও চাঁনখালী খালের চামুদরীয়া ঘাটে একটি সেতুর অভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। এখানে একটি পরিকল্পিত ‘ওয়াই টাইপ’ সেতু নির্মিত হলে একযোগে তিন উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে, সাশ্রয় হবে সময় ও অর্থ।
​আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দীন আহমদ শাহ্-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এম মঞ্জুর উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর মো. মঈনুদ্দিন নুরী কোরাইশী।
​বক্তারা উল্লেখ করেন, শিল্পাঞ্চল আনোয়ারার সঙ্গে পটিয়া ও চন্দনাইশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলে স্থানীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি কেবল একটি সেতু নয়, বরং তিন উপজেলার মানুষের অর্থনৈতিক মুক্তির দ্বার হিসেবে কাজ করবে। সরকারের মেগা প্রকল্পগুলোর যুগে জনগুরুত্বপূর্ণ এই স্থানে সেতু না থাকা অত্যন্ত দুঃখজনক।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এজিএম একরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, অ্যাডভোকেট শওকত হোসাইন, সমাজসেবক আব্দুর ছবুর ও ভাস্কর ডি কে দাশ মামুন।
​এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর নুর চৌধুরী, সোহেল মো. ফখরুদ্দীন, সাগর মিত্র, সুজিত কুমার দাশ, অ্যাডভোকেট শফিউল আজিম শাকিল, নারী নেত্রী তাহেরা আকতার শারমিন,জোবাইদুল সাদ্দাম, পরিবেশবিদ একেএম আবু ইউছুফসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

​সভা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকল্প গ্রহণের জোর দাবি জানানো হয়। দাবি আদায়ে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জননিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে এই সেতু নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category