• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

“বৃক্ষের আর্তনাদ”

Reporter Name / ৫২৮ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

মাহফুজ রকি

 

আমি এক বৃক্ষ একাকী মন,রোদে পুড়ে, নিভেছে জীবন।
রোদে তোরে দিই শান্তি-ঘর, নিজে পুড়ি ধূসর প্রহর।
তুই এসেছিস, হেলান দিয়ে,ঘেমে গায়ে শান্তি নিয়ে।
চোখের কোণে ব্যথার ঢল, একটু দিস না কলসি জল?
পথ চেয়ে থাকি,কে আসবে জল নিয়ে এক ভাইয়ে?
কে বলবে-দোস্ত,তোর পাতার ছায়া দিলে আমায় ছুঁই।
কিন্তু না রে, তুই খালি চাস,ছায়া, ফল, সুখের বাতাস।
তোর চোখে আমি কাঠের গড়ন,নেই অনুভব নেই ধরণ।
তুই বলিস, তুই সেরা জাত—“আশরাফুল মাখলুকাত!”
তোর হাতে মোর জ্বালা,তোরি তরে প্রাণ হয় পুড়ন-তালা।
মোর চোখে শুধু জল,এই পোড়া গায়ে কে দেবে কোল?
তোর রোদে যখন পোড়ে মন,তখন ছায়ায় খুঁজিস জীবন।
বলি তোকে, মুখোশ খোলো,তোরা কি সত্যি মানব!বলো?
যদি আমার চোখে আয়নার জোর থাকতো,
তোর ভেতরের পশুটা ফাঁস করলে সবাই ঠিক দেখতো!
গদির ভাগে চোখ তোর লালে,বিবেক বসে শূন্যের গালে।
আমি বৃক্ষ-তবু প্রাণ আছে,তাই তো কাঁদি বুকের মাঝে।
রোদে পুড়ে নিঃস্ব হলেও,তবু আশায় দহনে বাজে।
আকাশে চেয়ে ডাকি নিরবে-“কবে আসিবে বৃষ্টি ঝরে?”
বৃষ্টি এলে টুপটাপ সুরে,সবুজ হয়ে যায় বুকের ভিতরে।
তখনও তোর মুখে উঠে সুর-কি কোমল ছায়া,কি মুগ্ধ নূর!
তুই শুধু নেবার মানুষ রে দোস্ত, ভুলিস যারে, সে তো বৃক্ষ।
ভালোবাসা পেলাম না রে, পেলাম শুধু অপবাদ,
এক ফোঁটা জল পেলাম না,তবু নেই প্রতিবাদ।
ভিতরেই জ্বলে আগুন,কে শুনে মোর “বৃক্ষের আর্তনাদ”?

রচনাকাল :০৩ জুন ২০২৫


আপনার মতামত লিখুন :
More News Of This Category