• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর উপর সন্ত্রাসী হামলা॥ আটক-২

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলী থানাধিন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ব্যাক্তিগত প্রাইভেট কারে শহরে আসার পথে গতিরোধ করে হামলা চালায় এসময় পুলিশ হামলার মূলহোতা আব্দুল আজিজসহ ২ জনকে আটক করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী কর্ণফুলী থানাধিন ইউনুচ মার্কেটস্থ বাসা থেকে শহরে আসার পথে বেলা ১টার দিকে আব্দুল আজিজসহ ৭/৮ জনের একটি গ্রুপ প্রাইভেট কার থামিয়ে গাড়ির চাবি, মানিক ব্যাগসহ নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সাংবাদিক ইমতিয়াজ ফারুকীকে অপহরণ করার চেষ্ঠা করে। কর্ণফুলী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীকে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত সাংবাদিক ইমতিয়াজ ফারুকী দৈনিক বিজয় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। সে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য।
হামলার বিষয়ে সাংবাদিক ইমতিয়াজ ফারুকী জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে যারা হামলা চালিয়েছে তারা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দ। তারা চেয়েছিল আমাকে অপহরণ করে তুলে নিয়ে আমার প্রাইভেট কারসহ ছনিয়ে নিতে পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিষয়টি পুলিশ জানার সাথে সাথে ঘটনাস্থল পৌছে পুলিশ সেখান থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে ২জনকে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

৮৩ লাখ টাকার সোনা, ৯ হাজার ডলারসহ ওমরাহ কাফেলার মোয়াল্লেম আটক নিউজ ডেস্ক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ শেষে ফেরা এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মফিদুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। ওমরাহ কাফেলার মোয়াল্লেম হিসেবে তিনি সৌদি আরব গিয়েছিলেন। শুক্রবার (১০ এপ্রিল) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির গণমাধ্যমকে জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বলেন, আটক মফিদুল ইসলাম সৌদি আরব থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তার শরীর ও ব্যাগ তল্লাশি করে ৪৯৯.১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার ২১ ক্যারেট মানের এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। সোনার পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এর মধ্যে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, এক হাজার ৮০০ মিসরীয় পাউন্ড এবং ১৫০ রোমানিয়ান লিউ। এছাড়া তার কাছে ৮০ হাজার ১১৭ বাংলাদেশি টাকাও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন এক চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছিলেন। উদ্ধার সোনা বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে বলে তিনি স্বীকার করেন। এ ঘটনায় মফিদুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির আরও বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এপিবিএন সবসময় সক্রিয় রয়েছে। যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।