• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সর্বজনীন ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব উদযাপন

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি –

দক্ষিণ রাউজান নোয়াপাড়া কল্পতরু সংঘের উদ্যোগে সর্বজনীন ধর্মীয় সংগীতানুষ্ঠান, লীলাকীর্ত্তন ও ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব ২০২৫। ৪, ৫ ও ৬ নভেম্বর তিনদিনব্যাপী এ মহোৎসবে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল মাঙ্গলিক শঙ্খধ্বনি, উষা কীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী মন্দিরে রাজভোগ নিবেদন, গীতি আলেখ্য “নব চেতনা” সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রী গঙ্গা আবাহন, শুভ অধিবাস কীর্ত্তন, মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ। গীতি আলেখ্য নব চেতনা পরিবেশনায় অংশগ্রহণ করেন কল্পতরু সাংস্কৃতিক ফোরামের শিল্পীবৃন্দ। শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন বৈষ্ণব শ্রী জিকু কৃষ্ণ দাস ও তাঁর দল।

শুভ অধিবাসে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রর্বর শ্রী বাবলা চক্রবর্তী ও বৈষ্ণব প্রর্বর শ্রী সুমন ভট্টাচার্য। এতে উপস্থিত ছিলেন রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন দাশ, সাধারণ সম্পাদক শ্রী সুজন শীল, অর্থ সম্পাদক শ্রী অভি চৌধুরী, সহ সভাপতি মিলন শীল, রুপন মজুমদার, রাজেশ শীল, সহ সাধারণ সম্পাদক শুভ চক্রবর্তী, পলাশ শীল, সহ অর্থ সম্পাদক সুজন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রকাশ নন্দী, রুবেল শীল, রবাট রায়, সাংস্কৃতিক সম্পাদক রানা চৌধুরী ও আকাশ নন্দী, অঞ্জন দাশ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত মহতী রাস মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত-নরনারীর উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক মহামিলন মেলায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category