• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামে আগামীকাল ইয়াওমে গাজওয়ায়ে উহুদ ও ফাতেহা শরিফ মাহফিল

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ সফিউল আজম রুবেল

​চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওখাইনীরি নূরীয়া বিষু দরবার শরিফের উদ্যোগে আগামীকাল ৩ এপ্রিল (শুক্রবার) পবিত্র ‘ইয়াওমে গাজওয়ায়ে উহুদ’ ও সায়্যিদুশ শোহাদা হযরত আমীরে হামজা (রা.)-এর স্মরণে বিশেষ ফাতেহা শরিফ ও আধ্যাত্মিক মাহফিল অনুষ্ঠিত হবে।
​নগরীর পূর্ব নাসিরাবাদ, পশ্চিম ষোলশহরস্থ রবি গেট সংলগ্ন দরবার শরিফ প্রাঙ্গণে এই মহতি মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে একইসাথে প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা ওসমান হারুনী (রহ.), হযরত খাজা আমীর খসরু (র.) এবং হযরত খাজা শরফুদ্দীন আহমদ মানেরী (রহ.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করা হবে।
​এতে ‘মীরে মজলিস’ হিসেবে উপস্থিত থাকবেন ওখাইনীরি নূরীয়া বিষু দরবার শরিফের গদিনীশীন পীর, আওলাদে আলী রজা কানু শাহ (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী ছিদ্দিকী আল কুরাইশী।
​আগামীকাল ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি (৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও মাশায়েখগণ ইসলামের বীরত্বপূর্ণ ইতিহাস এবং ওলি-আউলিয়াদের আদর্শ নিয়ে আলোকপাত করবেন। মাহফিল সফল করতে ‘আশেকানে পাক পাঞ্জাতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্ট’-এর পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
​দিনব্যাপী এই কর্মসূচির শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category