• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :

বক্তারা বলেন,“ছাত্রছাত্রীরা আগামী দিনের স্বপ্নবাহক, আর সেই স্বপ্নকে সঠিক পথে রূপ দেওয়ার মূল চাবিকাঠি শিক্ষক-শিক্ষিকারা” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ, সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে যে অপরিহার্য, আজকের এই প্রাণবন্ত আয়োজন তারই বাস্তব প্রতিফলন। খেলাধুলা আমাদের নিয়ম মেনে চলা, সময়ের মূল্য দেওয়া, প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং পরাজয়কে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়। বক্তারা আরো বলেন- কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং এখানকার শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।
গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ভাব বাংলাদেশ কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ, আলোচনা সভা ও বিশটি ইভেন্টে প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়।
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের
প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনফো বাংলার সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন।
অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্ত। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমী মুৎসুদ্দী, সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান। অনুষ্ঠানে ক্রীড়া শপথ পাঠ করান নিলীমা ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category