• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

তামাকুমণ্ডি বণিক সমিতির নির্বাচনে সভাপতি আবু তালেব ও সম্পাদক মোজাম্মেল।

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাজীব দাশ চট্টগ্রামঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ব্যবসায়ী সংগঠন তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির নির্বাচনে আবু তালেব সভাপতি ও মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর রিয়াজউদ্দিন বাজারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আবু তালেব ১৫৪৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সরোয়ার কামাল পেয়েছেন ১৫০৮ ভোট।

অন্যদিকে মোজাম্মেল হক ১৬৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল আলিম পেয়েছেন ১৩৬৩ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ ফারুক আজম (এম এ), বজলুল রহমান ও মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শওকত আজিজ, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহাম্মদ ছাদেক হোছাইন, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মিনহাজ উদ্দিন, আইন সম্পাদক পদে আব্দুল জলিল, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নাজিম উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক পদে জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজুল আবেদীন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মনসুর আলম, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এবারের নির্ব্চনে আজীবন ও সাধারণ সদস্যসহ মোট ৪ হাজার ১৭৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১০২ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনে ১৮ পদের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করেছেন ৩৬ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category