• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সংগীত সাধনার অগ্রগতি মূল্যায়নে বাগীশ্বরী সংগীতালয়ের দিনব্যাপী আয়োজন

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

যীশু সেনঃ

শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার দৃঢ় প্রত্যয়ে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে সংগীত বিভাগের বার্ষিক মূল্যায়ন কণ্ঠ ও মৌখিক পরীক্ষা গত ২৭ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সংগীত সাধনার অগ্রগতি ও নান্দনিক দক্ষতা মূল্যায়ন করা হয়।
উক্ত পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের খ্যাতিমান কণ্ঠশিল্পী মনিশ চৌধুরী, কণ্ঠশিল্পী সঞ্জীব নাথ এবং কণ্ঠশিল্পী রিষু তালুকদার। তাঁদের সুগভীর সংগীত জ্ঞান ও অভিজ্ঞ দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের পরিবেশনা বিচারিত হয়।

কণ্ঠসংগীতের সঙ্গে তাল ও লয়ের নিখুঁত সমন্বয়ে তবলা সংগতে ছিলেন তবলাশিল্পী রূপক ভট্টাচার্য, তবলাশিল্পী পলাশ দে এবং তবলাশিল্পী সৌমেন দাশ। তাঁদের দক্ষ সহযোগিতায় পরিবেশনাগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সাংবাদিক যীশু সেন। তাঁর সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। মূল্যায়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন লায়ন কৈলাশ বিহারী সেন, প্রফেসর ঊর্মিলা রানী ভৌমিক, ডা. সৌমিত্র দাশ, সুজন চৌধুরী, প্রভাষক ঝুমুর খাস্তগীরসহ সংগীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাগীশ্বরী সংগীতালয়ের এই বার্ষিক মূল্যায়ন শুধু একটি পরীক্ষা নয়, বরং শুদ্ধ সংগীত চর্চার প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়োজকরা জানান, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগীত মনন ও নান্দনিক বিকাশ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category