• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রাম–১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু।

তিনি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বৈলতলী ইউনিয়ন পরিষদের টানা ৭ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সহ- সভাপতি এবং চট্টগ্রামের রাজনীতিতে এক পরিচিত মুখ। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু প্রয়াত আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরীর সুযোগ্য সন্তান এবং বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট জমিদার আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর প্রপৌত্র। তরুণ রাজনীতিবিদ, সমাজসেবক এবং সহজ-সরল ও বিনয়ী ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বমহলে পরিচিত।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক অনুপ্রেরণায় আজ এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category