মোঃ শহিদুল ইসলাম,বিশেষ সংবাদদাতাঃ
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ। চট্টগ্রাম নগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫-এ সকাল থেকেই বিপুলসংখ্যক রোগীর উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে সৃষ্টি হয় ব্যাপক কর্মচাঞ্চল্য।
ক্যাম্পে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরাসরি পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে শ্রমজীবী মানুষ, নিম্নআয়ের পরিবার ও প্রবীণ নাগরিকরা বিশেষভাবে উপকৃত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর–ইপিজেড–পতেঙ্গা থানা কমিটির সভাপতি ডা.এস এম এমরান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা.আবদুল বারি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা.এম আবদুল সুমন, সাধারণ সম্পাদক ডা.আহসান হাবীব এবং সহ-সাধারণ সম্পাদক ডা. মোঃ শামসুজ্জামান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোহাম্মদ কাউসার, ডা.এম এ গোফরান, ডা. মাঈনুল হক, ডা.হুমায়ন, ডা.কামরুল, ডা. জাহাঙ্গীর, ডা.গফুর মহিউদ্দিন, ডা. ইব্রাহিম, ডা. বেলায়েত, ডা.সাত্তার, ডা.জাবেদ, ডা.আলী বাহাদুর, ডা.জুয়েল ইসলাম, ডা.জামাল শেখ,ডা. আশীকউজ্জামান,ডা. ইব্রাহিম উল্লাহ, ডা. সাইফুল্লাহ ও ডা.রেজিয়া বেগম।
আয়োজকরা জানান,মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।