• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

চসিকের তিন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া একটি উন্নত নগর গঠন সম্ভব নয়। চসিকের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক পরিবেশ, সুশাসন ও আধুনিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি।”

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক কায়সার-নিলুফার কলেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন,
“শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীবান্ধব, সেবামুখী এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠুক। চসিকের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “গভর্নিং বডির কার্যকর তদারকি এবং যৌথ দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি আরও দৃশ্যমান হবে।”

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা,হাতেখড়ি চসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল্লাহ, মোঃ সেকান্দর, হাসান রুবেল এবং আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আজিম আলী,আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ অভিভাবক বৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category