• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাহানাজের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি-

গরবো মোরা সমাজসেবা, ঘরে ঘরে পৌঁছাব মানব সেবা—স্লোগানে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য – উদ্দেশ্য নিয়ে চট্রগ্রামের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে দুরারোগ্য স্তন ক্যান্সারে আক্রান্ত শাহনাজ আক্তার নামে এক অসহায় বিধবাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।সংগঠনটি তাকে গত বছরের মার্চ থেকে চলতি বছরের নভেম্বর মাসসহ সর্বশেষ পাঁচ ধাপে মোট এক লক্ষ ৭ হাজার ১৮৯ টাকা নগদ অর্থ প্রদান করেন। গতকাল ৪ নভেম্বর সোমবার বিকাল চারটায় নগরের ডবলমুড়িং থানাধীন বাসায় গিয়ে সংগঠনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির নেতৃত্বে রোগীর হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।

চট্টগ্রাম নগরের এই অসহায় রোগীকে আর্থিক অনুদান দেওয়ার সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী, ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন, উপদেষ্টা মনিরা আক্তার রুনা, উপদেষ্টা খুরশীদা খানম,শিক্ষকতাওহিদুল ইসলাম গালিব, সংগঠনের শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, সংগঠনের শিক্ষা সম্পাদক তাসলিমা আক্তার প্রিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর স্বামী হারা শাহনাজের স্তন ক্যান্সার ধরা পড়ে। এই দুরারোগ্য ব্যাধির বিষয়টি চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশুফাউন্ডেশনজানতে পারলে তার পাশে এসে দাঁড়ায়। পরবর্তীতে গত বছর থেকে ধারাবাহিক ভাবে চলতি বছর পর্যন্ত মোট পাঁচ ধাপে তার আরোগ্যলাভে এই অর্থগুলো সহায়তা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category