• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ এসএসসি ‘৯১ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা নির্বাচিত

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সুমন সেন চট্টগ্রাম

প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকের প্রাপ্তিতে গর্বিত সাতবাড়ীয়া

চট্টগ্রাম বিভাগের এসএসসি ‘৯১ ব্যাচের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দনাইশ উপজেলার গর্বিত সন্তান, সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (সা.উ.বি) প্রাক্তন কৃতি ছাত্র, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ।

তিনি চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া গ্রামের (আরিফ শাহ পাড়া) ঐতিহ্যবাহী হাজী শায়ের মোহাম্মদ তালুকদার বাড়ির সন্তান। তাঁর পিতা ছিলেন হাজী ছালেহ আহমদ এবং মাতা মরহুমা ফরিদা খানম। পারিবারিকভাবে শিক্ষা, সততা ও মানবসেবার ধারায় বেড়ে উঠা শফিক উদ্দিন আহমেদ বর্তমানে একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত।

শিক্ষা জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী ও নেতৃত্বগুণে পরিপূর্ণ। এসএসসি ১৯৯১ ব্যাচের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত থেকে বিভিন্ন সামাজিক, মানবিক এবং সংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

উপদেষ্টা পদে তাঁর এই নির্বাচনে এসএসসি ‘৯১ ব্যাচের সদস্যদের মাঝে এক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রজ্ঞা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।

উল্লেখ্য, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নিজ এলাকা সহ প্রবাসেও সুখ্যাতি অর্জন করেছেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category