• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আসলাম সম্পাদক সেলিম নির্বাচিত

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েবের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান, ইনামুল হক সজল, জেলা সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম ইমদাদুল হক।

সভাপতি পদে আসলাম পারভেজ ছাতা প্রতিকে ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরাজুল ইসলাম চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ হাতি প্রতীকে ৪২২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা লাকি পেয়েছেন ১৬৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দুই জন নির্বাচিত হয়েছেন ১ম শেখ রুহুল কুদ্দুস মই প্রতিকে ৩৭৯ ভোট, ২য় মনিরুল ইসলাম মন্টু কলস প্রতিকে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহর আলী ফুটবল প্রতিকে পেয়েছেন ১৭০ ভোট।

পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৯৮ জন ভোটারের মধ্যে ৫৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ১২টি ভোট নষ্ট ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

নির্বাচন পরিচালা কমিটির দায়িত্ব পালন করেন এ্যাড চৌধুরী আব্দুস সবুর, এ্যাড তফসিরুজ্জামান, এ্যাড মাসুদ করিম, জিএম মিজানুর রহমান, এ্যাড হবিবুর রহমান মালী, জি এম মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category