• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিবাদ সভা

Reporter Name / ৩৫৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিপ্লব দাস (চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বোয়ালখালী প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভা প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হক মেম্বার, কার্যকরি সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, শাহা আলম বাবলু, খোরশেদুল আলম, খোরশেদ আলম, আবদুল মতিন চৌধুরী, তৌহিদুর রহমান, সুমন চক্রবর্তী, ফজলুল রহমান, মনির চৌধুরী, এম আর তাওহীদ, হাসানুল আলম, বিপ্লব দাস, তাজুল ইসলাম, শাহেদ হোসাইন ছোটন প্রমূখ।

সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে রায় কার্যকর করা এবং পূর্বে সাগর রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্য শেষ করার দাবি জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category