• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
একোয়ার-টেন্ডারবিহীন ব্যক্তিগত সম্পত্তিতে বল প্রয়োগে রাস্তা নির্মাণ অভিযোগ চসিকের বিরুদ্ধে আহলুস সুফফা কিন্ডারগার্টেনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা

খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার,নাশকতার পরিকল্পনার অভিযোগ

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

এবাদুল হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আমবাগান এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।গ্রেপ্তার শাহীন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহীন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে শাহীন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা