বোয়ালখালী প্রতিনিধি-:
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।শুভেচ্ছাবার্তায় বিপ্লব জলদাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, প্রেম, মানবতা ও সম্প্রীতির চেতনায় উজ্জীবিত হওয়ার একটি মহৎ উপলক্ষ। শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, “শুভ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি রইল কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ সকলের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুন—এই প্রার্থনা করি।”বিপ্লব জলদাস আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও আবহমান বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।বিপ্লব জলদাস একাধারে একজন শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক হিসেবে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের শিল্প-ঐতিহ্য ও লোকসংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।