• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত চট্টগ্রামের রেলের দখল বাণিজ্যের ‘গডফাদার’ পরিচিত শাহ আলম , জমি কিনেছেন স্ত্রীর নামে

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিপিসি রক্ষা আন্দোলনের মহানায়ক সাংবাদিক মুনীর চৌধুরীকে সম্মাননা দিল ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে টিকিয়ে রাখতে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) রক্ষা আন্দোলনে বীরোচিত ও আপসহীন ভূমিকার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন প্রবীণ সাংবাদিক মুনীর চৌধুরী। আজ ১ আগস্ট ২০২৬ (শনিবার) বিকেলে কাজীর দেউড়ীস্থ অ্যাপোলো শপিং সেন্টারের বিসমিল্লাহ হলে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবাইদা কাদের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দেশপ্রেমিক সাংবাদিক ও লড়াকু যোদ্ধা মিজানুর রহমান চৌধুরী।অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দেশপ্রেমিক সাংবাদিক ও লড়াকু যোদ্ধা মিজানুর রহমান চৌধুরীর মত গুণী মানুষের সমাজে খুবই অভাব। গুণিজনদের অবদান কে মূল্যয়ন করতে হবে। যেদেশে গুণিজনের কদর নাই সে দেশে গুণিজন জন্মায় না। বক্তৃতা বলেন “চট্টগ্রামের আঞ্চলিক স্বার্থ, বিশেষ করে বিপিসির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে স্থানান্তরের চক্রান্ত রুখে দিতে সাংবাদিক মুনীর চৌধুরী যে আপসহীন ও ঐতিহাসিক লড়াই করেছেন, তা চট্টগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর এই বীরত্বপূর্ণ সাংবাদিকতা তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।”সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, “দৈনিক আমাদের চট্টগ্রাম দীর্ঘ ১৫ বছর ধরে ‘সত্য প্রকাশে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে গণমানুষের অধিকারের কথা বলে আসছে। সাংবাদিক মুনীর চৌধুরীর মতো লড়াকু সাংবাদিকরা এই পত্রিকার মূল শক্তি, যিনি চট্টগ্রামের বাণিজ্যিক মর্যাদা রক্ষায় কখনো আপস করেননি।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবীদ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, মানবিক যোদ্ধা লায়ন জাবেদ আবচার চৌধুরী, দৈনিক আমাদের চট্টগ্রাম এর বার্তা সম্পাদক আনম তাজুওয়ার আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মুনীর চৌধুরী (যিনি একই সাথে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর চিফ রিপোর্টার, ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেডের পরিচালক এবং চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন) আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং আগামীতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তাঁর কলম সচল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সমাজ উপস্থিত থেকে সাংবাদিক মুনীর চৌধুরীকে শুভেচ্ছা জানান। মিজানুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা