• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
হেভেন সিটি শফিংমল এ টট,স হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় চান্দগাঁওয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৩তম আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিরাত মাহফিল’- শাণে রেসালাতের বিরুদ্ধে মোনাফেকি ষড়যন্ত্র প্রত্যায়ন পত্র প্রত্যয়ন পত্র সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত চট্টগ্রামের রেলের দখল বাণিজ্যের ‘গডফাদার’ পরিচিত শাহ আলম , জমি কিনেছেন স্ত্রীর নামে

হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশে পুলিশ সুপার

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ৪ নং নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অদ্য ২৩ আগস্ট ২০২৬ খ্রি. নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। পরবর্তীতে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত

মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।সমাবেশে পুলিশ সুপার মহোদয় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।পুলিশ সুপার মহোদয় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা