• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে খোলা ড্রেনের মরণফাঁদ থেকে মুক্তি পেল পথচারীরা কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শোক বার্তা আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি’২০২৬ অনুষ্টিত। জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের দাবী জানালেন সংসদ সদস্য আবু সুফিয়ান সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব। আল্লামা ইমাম হায়াত পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় পটিয়া-আনোয়ারা-চন্দনাইশের সংযোগস্থলে ‘ওয়াই টাইপ’ সেতুর দাবিতে মতবিনিময় সেনবাগে ক্যাবের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ফরিদপুর অপসাংবাদিকতা রোধে প্রেস কাউন্সিলের সেমিনার

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ফরিদপুর প্রতিনিধি আলী আকবর আকুল

ফরিদপুরে গণমাধ্যমের মানোন্নয়ন এবং অপসাংবাদিকতা দূরীকরণের লক্ষে এক বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এই কর্মসূচি পালিত হয়।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতাকে কলুষমুক্ত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একজন সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে কাজ করতে পারেন। অপসাংবাদিকতা কেবল একটি পেশাকেই নয়, পুরো সমাজব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে নির্ভুল ও তথ্যবহুল সংবাদ সমাজে সুশাসন নিশ্চিত করে।দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করার প্রধান হাতিয়ার।তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রচার থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, পিপিএম। আলোচক হিসেবে সংবাদপত্রের নীতি-নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর।অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনই আজকের সময়ের দাবি।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। কর্মশালার শুরুতে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category