বাঁশখালী শ্রীশ্রী নিমকালী মন্দির-এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা অসিত সেন (৭০) বুধবার ১৪ জানুয়ারি দুপুর ২:৪০টায় নগরীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। তাঁর মৃত্যুতে দৈনিক একাত্তর সংবাদ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি । শোকবার্তায় দৈনিক একাত্তর সংবাদ পরিবারের সদস্য ও সদস্যারা তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।